
চিকেন্স নেকে ৪ লেনের নতুন মহাসড়ক বানাবে ভারত
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে দেশটির বাকি অংশের একমাত্র স্থল যোগাযোগপথ শিলিগুড়ি করিডর। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সরু ভূখণ্ডে এবার নতুন চার লেনের মহাসড়ক নির্মাণ করছে ভারত। এ জন্য ২ হাজার ৭৭ কোটি ১৮ লাখ রুপি অনুমোদন করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।




