
চাঁপাইনবাবগঞ্জে সেই সহকারী শিক্ষিকা বরখাস্ত
নাসরিন সুলতানার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩ (খ) মোতাবেক বিভাগীয় দুটি মামলা চলমান রয়েছে। এমনকি এসব মামলার ব্যক্তিগত শুনানিতেও তিনি আগ্রহ প্রকাশ করেন নাই। এমন অবস্থায় বিদ্যালয়ে নিয়মিত অনুপস্থিতি, প্রধান শিক্ষককে অবজ্ঞা এবং সহকর্মীদের সঙ্গে বিরোধে জড়ানোর অভিযোগ রয়েছে























