
দাম কমলো জেট ফুয়েলের
আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে আবারও বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুন মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৫০ টাকা ২১ পয়সা। আগে এ দাম ছিল ১৬৫ টাকা ৮৮ পয়সা।













