
শীতে নিউমোনিয়া বাড়ার কারণ
শীতকালে সর্দি-কাশি ও জ্বর যেন অতি স্বাভাবিক বিষয় হয়ে ওঠে। কিন্তু এই পরিচিত উপসর্গগুলোর আড়ালে নীরবে বাসা বাঁধে একটি মারাত্মক রোগ—নিউমোনিয়া। বিশেষ করে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। সময়মতো সতর্কতা ও চিকিৎসা না নিলে নিউমোনিয়া প্রাণঘাতী হতে


