
‘পেলের সামনে মেসিও নগণ্য’
লিওনেল মেসি ও ফুটবল সম্রাট পেলের মধ্যে সর্বকালের সেরা কেÑএই চিরন্তন বিতর্ক নিয়ে ফের মুখ খুলেছেন ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোমারিও। এক খোলা চিঠিতে তিনি সাফ জানিয়েছেন, আধুনিক ফুটবলে মেসির সাফল্য অসাধারণ হলেও পেলের উচ্চতার সামনে তিনি বা অন্য যে কেউই নগণ্য।

