
আমি খুঁজি মাকে
তুমি খোঁজো সোনার নোলক আমি খুঁজি মাকে পথের বাঁকে বাঁকে মা যে আমার হারিয়ে গেছে অজানা এক দেশে

তুমি খোঁজো সোনার নোলক আমি খুঁজি মাকে পথের বাঁকে বাঁকে মা যে আমার হারিয়ে গেছে অজানা এক দেশে

মা— ছোট্ট একটি শব্দ, অথচ এর ভেতরেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে গভীর ভালোবাসা, নিরাপত্তা আর নিঃস্বার্থ ত্যাগের গল্প। সন্তানের হাসির জন্য নিজের স্বপ্ন বিসর্জন দেওয়া মানুষটির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বজুড়ে পালিত হয় মা দিবস।

মা দিবস একটি সম্মান প্রদর্শনজনক অনুষ্ঠান যা মায়ের সম্মানে এবং সমাজে মায়েদের প্রভাবের জন্য উদযাপন করা হয়। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার সারা বিশ্বে দিনটি ‘বিশ্ব মা দিবস’ হিসেবে পালন করা হয়।