
কিলোমিটার প্রতি বাড়ল বাসভাড়া, কোন ভাড়া কত হলো
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত রেখে কিলোমিটারপ্রতি বাস ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সভায় এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।



