
‘মাস্টার কি’ প্রযুক্তির টিকা ঠেকাতে পারে ভবিষ্যৎ মহামারি: গবেষকেরা
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’র সহায়তায় নতুন এক টিকা প্রযুক্তি উদ্ভাবন করেছেন। গবেষকদের মতে, এটি ভাইরাসের পুরো একটি পরিবারের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হতে পারে। এমনকি ভবিষ্যতের মহামারি প্রতিরোধেও ভূমিকা রাখতে পারে।







