
ডেঙ্গু ঠেকাতে সচেতনতার বার্তা, রমনায় মশক নিধন অভিযানে সাদিক কায়েম
রমনা সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে রাজধানীর আনারকলি সুপার মার্কেট ও সিদ্ধেশ্বরী এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেলে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী আবু সাদিক কায়










