বিদায়ী সংবর্ধনায় আপ্লুত রুবেল
২০১৫ সালে অ্যাডিলেডে জেমস অ্যান্ডারসনের স্টাম্প ওড়ানো ইয়র্কার। ২০১৩ সালে মিরপুরে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার সিরিজে প্রথম ওয়ানডেতে ২৬ রানে ছয় উইকেট। এসব নানান কারণে রুবেল হোসেনকে মনে রাখতে পারেন ক্রিকেটপ্রেমীরা।

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অসামান্য অবদান রেখেছেন রুবেল হোসেন। তার স্বীকৃতিস্বরূপ বিসিবির কাছ থেকে এবার সম্মাননা পাচ্ছেন এই তারকা পেসার। আজ সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে রুবেলের হাতে সম্মাননা স্মারক তুলে দেবে বিসিবি।

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন রুবেল হোসেন। মাঠের খেলায় আলোচনার বাইরে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট করে প্রায়ই খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের এক সময়কার এই নিয়মিত মুখ। এবার সিলেটে পাথর লুট হওয়া নিয়ে সরব হলেন রুবেল।