
আজ বিশ্ব সাইকেল দিবস
আজ বুধবার (৩ জুন) বিশ্ব সাইকেল দিবস। প্রতি বছরের মতো বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন সাইক্লিং সংগঠন সচেতনতামূলক কর্মসূচি ও সাইকেল র্যালির আয়োজন করেছে।

