
সিআরবিতে নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেব না: মেয়র শাহাদাত
সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে আমি গতকালকে মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি। উনাকে আমি বলেছিলাম, এখানে গাছ কেটে সিআরবিতে কখনো কোনো হাসপাতাল বা স্থাপনা আমরা করতে দেব না এবং এটা চট্টগ্রামবাসী কখনো মেনে নিবে না। মন্ত্রী মহোদয়ও এ ব্যাপারে একমত হয়েছেন।




