
পাশের দেশগুলোর তুলনায় বেতন কয়েক গুণ বাড়ানোর সুপারিশ
পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে অনেক বেশি হারে বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে। প্রতিবেশী ভারত, পাকিস্তান, নেপালে ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৩৫ শতাংশ বেতন বাড়ানোর নজির রয়েছে। ব্যতিক্রম হিসেবে বাংলাদেশেই ১০০ থেকে প্রায় ১৫০ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানোর সুপারিশ করেছে কমিশন।



