আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্পেনের উপ-প্রধানমন্ত্রী

স্পেন আমেরিকার ‘অধীনস্থ’ হবে না, কোনো হুমকিও সহ্য করব না

আমার দেশ অনলাইন

স্পেন আমেরিকার ‘অধীনস্থ’ হবে না, কোনো হুমকিও সহ্য করব না
ছবি: সংগৃহীত

স্পেনের উপ-প্রধানমন্ত্রী মারিয়া জেসুস মন্টেরো বলেছেন, ইরানের বিরুদ্ধে অভিযানের জন্য মাদ্রিদের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়া নিয়ে আমেরিকার সাথে ক্রমবর্ধমান বিরোধের মধ্যে স্পেন ওয়াশিংটনের ‘অধীনস্থ’ হবে না,।

তিনি সাংবাদিকদের বলেন, “আমরা অবশ্যই কারও অধীনস্থ হব না। আমরা কোনও হুমকি সহ্য করব না এবং আমরা আমাদের মূল্যবোধ রক্ষা করব,”।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ট্রাম্প বলেছেন যে ইরানের বিরুদ্ধে মার্কিন হামলায় তার ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় স্পেনের সাথে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করবে ওয়াশিংটন।

স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ আগেই সতর্ক করে দিয়েছিলেন যে এই সংঘাত একটি বড় বৈশ্বিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করতে পারে।

তিনি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, “আমরা এমন কোনও কাজে জড়িত হব না যা বিশ্বের জন্য খারাপ বা আমাদের মূল্যবোধ ও স্বার্থের পরিপন্থী, কেবল কারও কাছ থেকে প্রতিশোধ এড়াতে,”।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন