ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি। তিনি বলেন, তার এই হত্যাকাণ্ড ‘তোমাদের কাছ থেকে চড়া মূল্য আদায় করে নেবে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘ভাঁড়ামিতে প্রলুব্ধ’ হয়ে ট্রাম্প আমেরিকার জনগণকে ইরানের বিরুদ্ধে একটি ‘অন্যায্য যুদ্ধে’ টেনে এনেছেন।
ট্রাম্পের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে লারিজানি বলেন, এখনো কি আমেরিকা ফার্স্ট (আমেরিকা আগে) নীতি অটুট আছে, নাকি ইসরায়েল আগে?
গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে ব্যাপক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ওই দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

