আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য
ব্রিটিশ ⁠পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। ফাইল ছবি।

যুক্তরাজ্য মধ্যপ্রাচ্য থেকে তার নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করছে। ব্রিটিশ ⁠পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার জানিয়েছেন, এই অঞ্চলে আনুমানিক ৩ লাখ মানুষ তাদের উপস্থিতি নিবন্ধন করেছেন।

বিজ্ঞাপন

কুপার স্কাই নিউজকে বলেন, ‘আমরা বিস্তৃত বিকল্পের দিকে নজর দিচ্ছি। বিশেষ করে ভ্রমণশিল্পের সঙ্গে কাজ করা এবং প্রয়োজনে সরকারিভাবে সরিয়ে নেওয়ার ব্যবস্থাও গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, ব্রিটিশ সরকার চায় আকাশসীমা পুনরায় চালু হোক। ভ্রমণ শিল্পের সঙ্গে সমন্বয় করে দ্রুত মোতায়েন দল পাঠিয়ে নাগরিকদের নিরাপদে সরিয়ে আনার চেষ্টা করা হবে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন