
চালকবিহীন ট্যাক্সির যুগে লন্ডন, উবারে মিলছে স্বচালিত গাড়ি
লন্ডনে প্রথমবারের মতো ভাড়া করে চালকবিহীন ট্যাক্সিতে যাতায়াতের সুযোগ চালু হয়েছে। বৃহস্পতিবার উবার অ্যাপে ওয়েভের চালকবিহীন গাড়ি যুক্ত হওয়ার মাধ্যমে এ সেবা শুরু হয়। তবে চাইলেই তাৎক্ষণিকভাবে রোবোট্যাক্সি পাওয়ার সম্ভাবনা এখনো খুব কম। কারণ, এ মুহূর্তে মাত্র ১৫টি গাড়ি এ সেবার জন্য অনুমোদিত হয়েছে।























