আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলায় প্রতিক্রিয়া যুক্তরাজ্যের

আমার দেশ অনলাইন

সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলায় প্রতিক্রিয়া যুক্তরাজ্যের

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাইপ্রাসের একটি আরএএফ বেইজকে লক্ষ্য করে রোববার রাতে সন্দেহভাজন ড্রোন হামলা করা হয়েছে। সাইপ্রাসের আরএএফ আক্রোতিরিকে লক্ষ্য করে এই হামলা হয়।

তবে এই হামলায় কোনো হতাহত হয়নি।

বিজ্ঞাপন

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণাণয় বলেছে, ‘এই অঞ্চলে আমাদের সুরক্ষা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং আমাদের কর্মীদের রক্ষা করতে ঘাঁটি থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।’

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ইরান ‘বাছবিচারহীনভাবে হামলার’ কারণে ব্রিটিশ সেনা এবং নাগরিকদের মধ্যপ্রাচ্যে ঝুঁকিতে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা সচিব জন হেইলি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন