আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে ২০০০ বোমা ফেলার দাবি ইসরাইলের

আমার দেশ অনলাইন

ইরানে ২০০০ বোমা ফেলার দাবি ইসরাইলের

ইরানে হামলা শুরুর পর থেকে ৩০ ঘণ্টায় ২ হাজারের বেশি বোমা ফেলার দাবি করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ জানায়, শনিবার থেকে শত শত ইরানি লক্ষ্যবস্তু ও সামরিক স্থাপনায় হামলা করা হয়েছে।

ইসরাইলি নিরাপত্তা বাহিনী জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আইএএফ যুদ্ধবিমান ৭০০টিরও বেশি বিমান চালিয়েছে । রোববার দিনভর ইসরাইল ইরানজুড়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার, বিমান প্রতিরক্ষাব্যবস্থা এবং সদর দপ্তরসহ একাধিক স্থানে হামলা চালায়।

বিজ্ঞাপন

ইরানের সুপ্রশিক্ষিত সেনাদল আইআরজিসির (বিপ্লবী রক্ষীবাহিনী) সদর দপ্তর ধ্বংসের দাবিও করেছে ইসরাইল। একই দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রও।

ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালাচ্ছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরাইলে হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর তারা ‘লেবাননজুড়ে’ গোষ্ঠীটির ঘাঁটিতে আঘাত হানছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘হিজবুল্লাহকে ইসরাইল রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করার সুযোগ দেওয়া হবে না। এই হামলার কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে।’

আল-জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ শহরতলিতে (দাহিয়েহ) বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরাইলি যুদ্ধবিমানগুলো ওই এলাকায় মুহুর্মুহু বোমাবর্ষণ করছে।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরাইলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল হিজবুল্লাহ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...