আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্রিটেন আদালতের রায়

প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে নিষেধাজ্ঞার আদেশ বেআইনি

আন্তর্জাতিক ডেস্ক

প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে নিষেধাজ্ঞার আদেশ বেআইনি
ছবি: সংগৃহীত।

ব্রিটেনে ফিলিস্তিনপন্থি সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ’কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তটি অবৈধ এবং বেআইনি বলে রায় দিয়েছে লন্ডনের হাইকোর্ট। শুক্রবার এই ঐতিহাসিক রায়ের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে প্যালেস্টাইন অ্যাকশনের সহ-প্রতিষ্ঠাতা হুদা আম্মোরি এ রায়কে গ্রুপের জন্য একটি বিশাল জয় বলে অভিহিত করেছেন। তিনিই সরকারের এই নিষেধাজ্ঞার ওপর চ্যালেঞ্জ করেছিলেন।

বিজ্ঞাপন

ব্রিটেনে ইসরাইল সংযুক্ত প্রতিরক্ষা সংস্থাগুলোর বিরুদ্ধে ‘সরাসরি পদক্ষেপ’ নেওয়ায় গত বছরের জুলাই মাসে ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে নিষিদ্ধ করেছিল সরকার। সংগঠনটি প্রায়ই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রবেশপথ অবরোধ বা লাল রঙ স্প্রে করার মতো কর্মসূচি পালন করে আসছিল।

⁠স্বরাষ্ট্র সচিব শাবানা মাহমুদ এক বিবৃতিতে বলেছেন, ‘আদালতের সিদ্ধান্তে আমি হতাশ এবং এই সন্ত্রাসী সংগঠনটিকে নিষিদ্ধ করা ‘অসংগতিপূর্ণ’ এই ধারণার সঙ্গে আমি একমত নই।’ তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।

এদিকে আদালত বলেছে, সরকার আপিল করার আগ পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা এবং সমাবেশের অধিকারের ওপর একটি অসামঞ্জস্যপূর্ণ হস্তক্ষেপ।

অপরদিকে লন্ডন পুলিশ এক বিবৃতিতে জানায়, আদালত যদিও সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা বেআইনি বলে রায় দিয়েছে, কিন্তু এর ওপর নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। তাদের কর্মসূচি ও কার্যকলাপের প্রতি সমর্থন প্রদর্শন এখনো ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। তবে সরকারের আপিল করার কোনো সুযোগ আছে কি না, তার ওপর শুনানি হবে; যার দিন ধার্য করা হয়েছে ২০ ফেব্রুয়ারি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন