আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জায়নবাদ মানবতার শত্রু: পাক প্রতিরক্ষামন্ত্রী

আমার দেশ অনলাইন

জায়নবাদ মানবতার শত্রু: পাক প্রতিরক্ষামন্ত্রী

জায়নবাদ মানবতার শত্রু বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে বলে মনে করেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

ওই পোস্টে খাজা আসিফ জায়নবাদকে মুসলিম বিশ্বের অস্থিতিশীলতার পেছনের চালিকাশক্তি এবং ‘মানবতার জন্য হুমকি’ বলে অভিহিত করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

বিজ্ঞাপন

তিনি লিখেছেন, ‘ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরাইল প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসলামী বিশ্বের ওপর যে বিপর্যয় ঘটেছে, যতগুলো যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে;

তার প্রতিটির সঙ্গেই জায়নবাদী মতাদর্শ এবং ইহুদি রাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে।’

এ সময় বিদেশি হুমকির বিরুদ্ধে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতাকে ঢাল আখ্যা দেন তিনি।

খাজা আসিফ বলেন, একটি চুক্তিতে পৌঁছাতে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তেহরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। সূত্র: আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...