
রিয়াদের আকাশ থেকে তিন ড্রোন ভূপাতিত করল সৌদি
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশে নতুন করে তিনটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন। এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর বিষয়ে ইসরাইলের প্রস্তাবে সাড়া দেননি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।























