কাতার-পাকিস্তানের মধ্যস্থতায় নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান: আরাগচি

কাতার-পাকিস্তানের মধ্যস্থতায় নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান: আরাগচি
ছবি: সংগৃহীত।

কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাদের মাধ্যমে বিভিন্ন ধারণা ও প্রস্তাব তেহরানের কাছে পৌঁছানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার ফলে নতুন কিছু প্রস্তাব সামনে এসেছে। এসব প্রস্তাব বর্তমানে পর্যালোচনা করছে ইরান।

তবে নতুন প্রস্তাব এলেও তেহরানের মূল অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলে স্পষ্ট করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের কিছু নির্দিষ্ট দাবি রয়েছে। এসব দাবি বাস্তবায়ন করতে হবে। আমাদের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন