রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক

রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক

দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন কমিশনের মতবিনিময় ও আসন্ন উপনির্বাচনসহ নানা বিষয় নিয়ে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জামায়াতের সঙ্গে মতবিনিময়ের প্রসঙ্গ এবং কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে দলের অংশগ্রহণসহ চলমান বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

বৈঠকে জামায়াতের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন