যেখানেই জুলুম, সেখানেই মজলুমের পক্ষে আমরা: জামায়াত আমির

যেখানেই জুলুম, সেখানেই মজলুমের পক্ষে আমরা: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যেখানেই জুলুম ও নির্যাতন, সেখানেই মজলুমের পক্ষে আমাদের অবস্থান। বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।

জামায়াত আমির বলেন, মহান আল্লাহর দেওয়া বিবেক অনুযায়ী, যেখানেই জুলুম ও নির্যাতন, সেখানেই মজলুমের পক্ষে আমাদের অবস্থান।

বিজ্ঞাপন

তিনি বলেন, মজলুম ব্যক্তি কোন দেশের, তিনি কোন ধর্মের অনুসারী কিংবা তার মুখের ভাষা কী- এগুলো বিবেচ্য বিষয় নয়। বিষয় হলো, তিনি বা তারা মজলুম।

তিনি আরো বলেন, মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট। এ ব্যাপারে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন