হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০৯

হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০৯

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১০৯ জন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় এসব শিশুর মৃত্যু হয়েছে।

চলতি বছর দেশে হাম সংক্রমণ ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা অতীতের রেকর্ড ছাড়িয়েছে। গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ১০৫ জন।

গত সোমবার (২৩ নভেম্বর) সর্বশেষ হামে কোনে মৃত্যু হয়নি। তবে এরপর দিন থেকেই আবারো শিশুরা হাম উপসর্গে মারা যাচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রথম হাম রোগী শনাক্ত হয়। পরবর্তী মাসে রাজধানীর কয়েকটি বস্তিতে সংক্রমণ দেখা দেয়। তবে সরকারিভাবে হাম আক্রান্ত রোগী ও মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ শুরু হয় ১৫ মার্চ থেকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...