ইরানের স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী বাসিজের শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বাসিজ সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি সংগঠনটিকে ‘অবিশ্বাস্য ও অমূল্য এক শক্তি’ হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে বাহিনীটির কার্যক্রমে রূপান্তর আনা এবং নতুনভাবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
মোজতবা খামেনি বলেন, বাসিজকে আরো উন্নত ও আধুনিক রূপে সংগঠিত এবং পরিচালনা করতে হবে।
তিনি বলেন, ‘প্রত্যেক ইরানিই বাসিজ সদস্য’—এই স্লোগান বাস্তবায়নে দীর্ঘ, দৃঢ় ও পরিকল্পিত পদক্ষেপে এগিয়ে যেতে হবে।
খামেনির ভাষায়, বাসিজের ক্রমবর্ধমান শক্তি একটি বিশাল সক্ষমতা। দেশের সমস্যা সমাধান এবং নতুন ও উদ্ভাবনী সম্ভাবনা কাজে লাগানোর প্রতিটি ক্ষেত্রে এই শক্তিকে ব্যবহার করতে হবে।
উল্লেখ্য, বাসিজ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) পাঁচটি শাখার একটি। এটি মূলত স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত একটি আধাসামরিক সংগঠন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



-b54b00.jpg)