মার্কিন বাহিনীর কাছ থেকে ২ জাহাজ পুনরুদ্ধার করল ইরান

মার্কিন বাহিনীর কাছ থেকে ২ জাহাজ পুনরুদ্ধার করল ইরান
ইরানি স্পিডবোট। ছবি: সংগৃহীত

ইরানের নৌবাহিনীর কমান্ডার দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছ থেকে দুটি তেলবাহী জাহাজ পুনরুদ্ধার করেছে দেশটির সশস্ত্র বাহিনী। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি বলেছেন, ‘‘মার্কিন সামরিক বাহিনী ইরানের দুটি তেলবাহী জাহাজ ‘চুরি’ করেছিল। তবে আমাদের সেনারা জাহাজ দুটিতে অভিযান চালিয়ে সেগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়েছে। এ সময় জাহাজের নাবিকেরা ঘুমিয়ে ছিলেন।’’

বিজ্ঞাপন

তবে জাহাজ দুটি ঠিক কবে ‘চুরি’ করা হয়েছিল এবং কবে সেগুলো পুনরুদ্ধার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন