কুয়েতে ইরানের ড্রোন হামলায় আহত দুই ইতালীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় চালানো হামলায় তারা আহত হয়েছিলেন বলে জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আলজাজিরার।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আবদুল আজিজ আল-আতওয়ান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই ঘটনায় আহত অন্যদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
এর আগে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছিল, দেশটির আকাশসীমায় ‘ইরানি শত্রুতামূলক ড্রোন’ মোকাবিলার সময় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হন। তাদের মধ্যে দুই ইতালীয় নাগরিকও ছিলেন।
ইতালির বার্তা সংস্থা আনসার তথ্য অনুযায়ী, নিহত দুই ইতালীয় জার্মান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের কর্মী ছিলেন।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


