শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত নুরুল রাজশাহীতে আটক

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত নুরুল রাজশাহীতে আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহতের ঘটনায় আহত হয়ে আত্মগোপনে থাকা একজনকে রাজশাহী থেকে আটক করেছে এসআরবি-৫।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম নাজমুল কবীর নুরুল। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের ফাইজুদ্দিন আলীর ছেলে।

এসআরবির এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ককটেল বিস্ফোরণে আহত ব্যক্তি রাজশাহীতে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে নগরীর তেরখাদিয়া স্টেডিয়ামের অদূরের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। বর্তমানে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং সুস্থ হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন