আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

২৫ বছর পর ফিরলো আতাতুর্ক আন্তর্জাতিক শান্তি পুরস্কার, পাচ্ছেন গুতেরেস

আতিকুর রহমান নগরী

২৫ বছর পর ফিরলো আতাতুর্ক আন্তর্জাতিক শান্তি পুরস্কার, পাচ্ছেন গুতেরেস

দীর্ঘ ২৫ বছর পর তুরস্কের মর্যাদাপূর্ণ আতাতুর্ক আন্তর্জাতিক শান্তি পুরস্কার পুনরায় প্রদান করা হচ্ছে। এ বছরের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তুরস্কের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যমহুরিয়াত ডেইলি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এরদোয়ান বলেন, গুতেরেসের কূটনৈতিক প্রচেষ্টা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার নিরলস ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

তিনি আরো বলেন, ‘এই পুরস্কারগুলি তুরস্কের শৈল্পিক উৎকর্ষতা, বৈজ্ঞানিক অর্জন এবং সাংস্কৃতিক পরিচয়ের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্ব শান্তি ও মানবতার সেবায় যে অগ্রণী ভূমিকা পালন করছেন, তা আন্তর্জাতিক পরিসরে এক অনন্য উদাহরণ।’

২০২৫ সালের রাষ্ট্রপতি সংস্কৃতি ও শিল্পকলা গ্র্যান্ড অ্যাওয়ার্ডসের অংশ হিসেবে এই সম্মাননা প্রদান করা হবে। যেখানে বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি ও মানবতার সেবায় অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়।

উল্লেখ্য, আতাতুর্ক আন্তর্জাতিক শান্তি পুরস্কার তুরস্কের জাতির জনক মুস্তাফা কামাল আতাতুর্কের আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে ১৯৮১ সালে চালু করা হয়েছিল, যার লক্ষ্য বিশ্বে শান্তি, মানবতা ও সহযোগিতার মূল্যবোধকে সমুন্নত রাখা। ২০০০ সালের পর ১৩ বছর ধরে এই পুরষ্কার প্রদান বন্ধ ছিল। পরবর্তীতে ২০১৩ সালে পাঁচ বছর অন্তর অন্তর এটি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হলেও দেওয়া হয়নি। এরপর ২০১৫ সালে এবং ২০২০ সালে প্রদানের পরিকল্পনা করা হয়, কিন্তু অবশেষে আর প্রদান করা হয়নি। তাই দীর্ঘ বিরতির পর এবারই প্রথম এ পুরস্কার প্রদান করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...