আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আরব আমিরাতের আল ধাফরা ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

আমার দেশ অনলাইন

আরব আমিরাতের আল ধাফরা ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
ছবি: সংগৃহীত।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে সংস্থাটির নৌবাহিনী সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। খবর আলজাজিরার

রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা তাসনিম-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় একটি মার্কিন স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, আর্লি ওয়ার্নিং রাডার এবং ফায়ার কন্ট্রোল রাডার লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে এ বিষয়ে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরান এর আগে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে এবং এসব হামলার অন্যতম লক্ষ্য হিসেবে আল ধাফরা বিমানঘাঁটির নামও উল্লেখ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন