আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লেবাননে হাসপাতালে ইসরাইলি হামলা, চিকিৎসাকর্মীসহ নিহত ১২

আমার দেশ অনলাইন

লেবাননে হাসপাতালে ইসরাইলি হামলা, চিকিৎসাকর্মীসহ নিহত ১২

লেবাননের দক্ষিণাঞ্চলে একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলের বিমান হামলায় চিকিৎসক, নার্স ও প্যারামেডিকসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলমান উত্তেজনা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশজুড়ে মোট ৭৭৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০৩ জন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন ১,৯০০–এর বেশি মানুষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ হামলাটি লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে অবস্থিত বুর্জ কালাওইয়াহ হেলথ কেয়ার সেন্টারে আঘাত হানে। ওই হামলায় নিহত ১২ জনের মধ্যে চিকিৎসক, নার্স এবং জরুরি সেবাকর্মী (প্যারামেডিক) ছিলেন।

তবে এই সংখ্যা প্রাথমিক বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ধ্বংসস্তূপের নিচে এখনো নিখোঁজ কয়েকজনকে খোঁজার কাজ চলছে।

একজন কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে পৃথক পৃথক বিমান হামলাগুলো অত্যন্ত প্রাণঘাতী হয়ে উঠেছে। দক্ষিণ লেবাননের পাশাপাশি রাজধানী বৈরুতেও ধারাবাহিকভাবে বিমান হামলার ঘটনা ঘটছে।

সূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:
এলাকার খবর
Loading...