আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শপথ অনুষ্ঠানে আসছেন পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী

আমার দেশ অনলাইন

শপথ অনুষ্ঠানে আসছেন পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপি। আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে। এই শপথগ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ১৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য বিএনপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল।

বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পূর্ব নির্ধারিত সূচি অনুসারে ব্যস্ততার কারণে ঢাকায় উপস্থিত থাকতে পারবেন না। তবে অনুষ্ঠানে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ইসলামাবাদের সমর্থনকে প্রতিফলিত করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার ও দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা গভীর করার প্রতিশ্রুতিকে তুলে ধরবেন তিনি।

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানায় অন্তর্বর্তী সরকার। তবে ১৭ ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতে আসবেন। ওইদিন মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোঁর বৈঠকের কথা আছে। ম্যাক্রোঁ পরবর্তীতে দেশটির রাজধানী নয়াদিল্লিতে এআই ইমপেক্ট সম্মেলনে অংশ নেবেন। তিনি ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান করে নিজ দেশে ফিরে যাবেন। ফলে ভারতের প্রতিনিধি হিসেবে অংশ ঢাকায় আসবে দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...