রাজধানীর আগামাসি লেন, আগা সাদেক রোডে অবস্থিত একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর তিনটি ইউনিট।
কারখানাটি একটি সাততলা ভবনে অবস্থিত। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলে কারখানার শ্রমিক ও আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিল জসিম জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলমান রয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, আগুন লাগার কারণ তদন্ত শেষে জানানো যাবে।
এদিকে অগ্নিকাণ্ডের ফলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

