ভারতভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধী সংগঠনের সঙ্গে সম্পর্কিত ২০০টিরও বেশি অবৈধ অনলাইন ফার্মেসি জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) জানায়, সারা দেশে একাধিক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর দ্য হিন্দুর।
বিবৃতিতে বলা হয়, ‘এসব অবৈধ অনলাইন ফার্মেসি মার্কিনিদের মধ্যে বিষ ছড়িয়ে দেয়। তারা নকল এবং অননুমোদিত বড়ি বিক্রি করে।’
২০২২ সাল থেকে এসব অনলাইনের বিষয়ে তদন্ত হচ্ছিল। এ ধরনের অবৈধ ওষুধ পাচারকারীদের বিরুদ্ধে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মিলে অভিযান পরিচালনা করা হয়।
যৌথ অভিযানের মাধ্যমে অবৈধ ওষুধ পরিবেশকদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ এবং মার্কিন নাগরিকদের জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ অবৈধ ওষুধের প্রবাহ বন্ধের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানায় ডিইএ।
গত ২৭ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রজুড়ে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার, পাঁচটি তাৎক্ষণিক স্থগিতাদেশ এবং একটি কারণ দর্শানোর নোটিশি জারি করা হয়েছে।
তদন্তকারীরা জানান, এই অনলাইন ফার্মেসির পরিচালকেরা এবং তাদের সহযোগীরা অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে গ্রাহকদের কাছে বৈধ প্রেসক্রিপশন ছাড়াই ডাইভার্টেড ও নকল ওষুধ সরবরাহ করতেন, এটা ফেডারেল আইনের লঙ্ঘন এবং রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ।
তদন্ত চলাকালে হাজার হাজার গ্রাহককে চিহ্নিত করে ডিইএ, যারা এই অনলাইন ফার্মেসিগুলোর মাধ্যমে ওষুধ কিনেছিলেন। পরে জনসাধারণের কাছ থেকে তথ্য নিতে ২ হাজারের বেশি চিঠি পাঠায় ডিইএ।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ভারতের মেঘালয়ে কয়লাখনিতে বিস্ফোরণ, ১৮ শ্রমিক নিহত
ভারতের যেকোনো উসকানির পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের