আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান-ইসরাইল যুদ্ধ

শিল্পে গ্যাস সরবরাহ কমাল ভারতীয় কোম্পানিগুলো

আমার দেশ অনলাইন

শিল্পে গ্যাস সরবরাহ কমাল ভারতীয় কোম্পানিগুলো
ছবি: সংগৃহীত

ড্রোন হামলার পর কাতার এলএনজি উৎপাদন স্থগিত করায় সম্ভাব্য সরবরাহ সংকটের আশঙ্কায় ভারতের কোম্পানিগুলো শিল্পখাতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ কমিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত চারটি শিল্প সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিশ্বের চতুর্থ বৃহত্তম এলএনজি ক্রেতা ভারত আমদানির জন্য মধ্যপ্রাচ্যের উৎপাদকদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশটি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির শীর্ষ এলএনজি গ্রাহক এবং কাতারি এলএনজির দ্বিতীয় বৃহত্তম ক্রেতা।

বিজ্ঞাপন

শীর্ষ এলএনজি আমদানিকারক পেট্রোনেট এলএনজি লিমিটেড শীর্ষ গ্যাস বিপণন কোম্পানি গেইল (ইন্ডিয়া) এবং অন্যান্য কম্পানিকে কম সরবরাহের বিষয়টি অবহিত করেছে।

গেইল এবং ইন্ডিয়ান অয়েল গ্যাস সরবরাহ কমানোর বিষয়টি সোমবার গভীর রাতে গ্রাহকদের জানিয়েছে বলে একটি সূত্র বলছে।

রয়টার্সকে দুই সূত্র জানিয়েছে, সরবরাহ কমানো হয়েছে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত।

চুক্তির শর্ত অনুযায়ী গ্রাহকদের কাছে যাতে জরিমানা গুনতে না হয়, এমন পরিমাণ গ্যাস কাটছাঁট করেছে কোম্পানিগুলো।

এলএনজি ঘাটতি পূরণ করতে আইওসি, গেইল, পেট্রোনেট এলএনজিসহ বিভিন্ন কোম্পানি স্পট টেন্ডার আহ্বানের পরিকল্পনা করছে বলে দুটি সূত্র জানিয়েছে। যদিও স্পট মূল্য, পরিবহন ভাড়া এবং বীমা খরচ বেড়েছে। সূত্র: আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন