আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানে ধারাবাহিক হামলায় অন্তত ১৪ জন নিহত

আমার দেশ অনলাইন

পাকিস্তানে ধারাবাহিক হামলায় অন্তত ১৪ জন নিহত

উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সোমবার দুটি বোমা হামলা এবং পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় অন্তত ১১ জন নিরাপত্তাকর্মী ও তিনজন নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে।

বিজ্ঞাপন

একই দিনে দুটি আলাদা ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। হামলাগুলো ঘটেছে এমন সময়ে, যখন পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আফগানিস্তানের সীমান্তবর্তী দক্ষিণ ও উত্তর প্রদেশে বিদ্রোহ দমন অভিযানে নিয়োজিত।

এ মাসে আইএসআইএস ইসলামাবাদে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করে, যাতে অন্তত ৩১ জন নিহত এবং ১৬৯ জন আহত হওয়ার ঘটনা ঘটিয়েছে।

একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় বাযউর উপজেলায় একটি ধর্মীয় কলেজের দেয়ালে বোমাবাহী যানবাহন চালিয়ে হামলা চালানো হয়। তিনি বলেন, ‘সেমিনারির ভেতরে থাকা আট পুলিশ ও ফ্রন্টিয়ার কোরস সদস্য শহিদ হয়েছেন এবং ১০ জন আহত হয়েছেন। আশেপাশের কয়েকটি বাড়ির ছাদ ধসে এক শিশু নিহত হয়েছে।’

অন্যদিকে, বান্নু শহরে মিরিয়ান পুলিশ স্টেশনে একটি রিকশায় বোমা স্থাপন করা হয়েছিল, যা বিস্ফোরিত হয়ে দুই নাগরিক নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সূত্র: আল আরাবিয়া

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন