হরমুজ পুনরায় চালু করতে ফ্রান্স-যুক্তরাজ্য ‘প্রস্তুত’: ম্যাক্রোঁ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হরমুজ পুনরায় চালু করতে ফ্রান্স-যুক্তরাজ্য ‘প্রস্তুত’: ম্যাক্রোঁ
ছবি: সংগৃহীত।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় চালু করতে সহায়তার জন্য ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ সামরিক মিশন প্রস্তুত রয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার ঘোষণা আসার পর সোমবার তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

যুদ্ধের আনুষ্ঠানিক চুক্তিটি শুক্রবার সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স-যুক্তরাজ্যের এই মিশনের ‘প্রয়োজনীয় সব ব্যবস্থা প্রস্তুত ও মোতায়েনের জন্য তৈরি রয়েছে।’

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘কোনো ধরনের বাধা বা টোল ছাড়াই সমুদ্রপথে নৌ চলাচল পুনরায় শুরু করা আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক অর্থনীতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

হরমুজ প্রণালী জ্বালানি সরবরাহের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান কার্যত এটিকে অবরোধ করে রেখেছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...