আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২

আমার দেশ অনলাইন

সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
ছবি: সংগৃহীত

সৌদি আরবের একটি আবাসিক ভবনে হামলায় কমপক্ষে দুজন নিহত ও আহত হয়েছেন ১২ জন। নিহত দুই জনের মধ্যে একজন বাংলাদেশি এবং অপর ব্যক্তি ভারতীয়। তবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

রোববার সৌদির নাগরিক সুরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা।

সৌদি সিভিল ডিফেন্সের এক্স পোস্টে বলা হয়, আল খারজ শহরের ওই আবাসিক এলাকার ভবনে প্রজেক্টাইল (উড়ন্ত বস্তু নিক্ষেপ) দিয়ে হামলা চালানো হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এরপর প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে সরাসরি তেল আবিবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে তেহরান।

একই সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইসহ উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিসহ স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ব্যাপক হামলা চালাচ্ছে ইরান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...