পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৯

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৯

পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৯ জন নিহত হয়েছেন। গত ৫ জুলাই থেকে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানে এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৮৮ জনে পৌঁছেছে। বেলুচিস্তানে সন্ত্রাসীদের আস্তানায় সমন্বিত বিমান ও স্থল অভিযান জোরদার করেছে পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর ও পুলিশ ।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাকিস্তান টিভি জানায়, সবশেষ অভিযানে ৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে। সন্ত্রাসীদের সমূলে নির্মূল না করা পর্যন্ত এই অভিযান চলবে।

বিজ্ঞাপন

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, তার প্রদেশে যেকোনো মূল্যে রাষ্ট্রের শাসনব্যবস্থা বজায় রাখা হবে। কোনো সন্ত্রাসীকে পালিয়ে যেতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সূত্র: ডন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...