আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান যুদ্ধের মেয়াদ নিয়ে যে বার্তা দিলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধের মেয়াদ নিয়ে যে বার্তা দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সিদ্ধান্তের ওপর এই যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে।

রোববার টেলিফোনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। যুদ্ধ কতদিন চলবে এমন প্রশ্নের সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় এটা (ইসরাইলের সঙ্গে) পারস্পরিক…কিছুটা হলেও। আমরা (ট্রাম্প এবং নেতানিয়াহু) কথা বলছি; তবে চূড়ান্ত সিদ্ধান্ত আমিই নেবো এবং সঠিক সময়ে নেবো। সবকিছু এক্ষেত্রে বিবেচনায় আনা হবে।’

বিজ্ঞাপন

এর আগে গত ৩ মার্চ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, আগামী চার সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হবে বলে বিশ্বাস করেন তিনি। তবে তিনি এ বক্তব্য দেওয়ার একদিন পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, যুদ্ধ ৬ কিংবা ৮ সপ্তাহ পর্যন্ত চলতে পারে।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

হামলার পাল্টা জবাব হিসেবে ইসরাইল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। সৌদির মার্কিন ঘাঁটি, মার্কিন দূতাবাস এবং তেলের স্থাপনায় গত ১০ দিন ধরে মুহুর্মুহু হামলা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...