আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আফগানিস্তানের ৩৩১ সেনা নিহত, দাবি পাকিস্তানের

আমার দেশ অনলাইন

আফগানিস্তানের ৩৩১ সেনা নিহত, দাবি পাকিস্তানের

আফগানিস্তানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত দেশটির ৩৩১ জন সেনাসদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। শনিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানিয়েছেন। খবর ডনের।

তিনি বলেন, হামলায় এখন পর্যন্ত ৩৩১ জন আফগান তালেবান সেনাসদস্য নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন।

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী আরো দাবি করেন, পাকিস্তানি বাহিনী ১০৪টি তালেবান চেকপোস্ট, ১৬৩টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করেছে এবং আরো ২২টি চেকপোস্ট দখলে নিয়েছে।

এদিকে, চলমান উত্তেজনা নিয়ে পাকিস্তানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে তালেবান সরকার। আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তান প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করার পর এই আহ্বান জানানো হয়।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, ‘আফগানিস্তান সব সময় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেছে। এখনো আমরা আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চাই।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন