আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মার্কিন জনগণকে রক্ষায় ইরানে হামলা: ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন জনগণকে রক্ষায় ইরানে হামলা: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের জনগণকে রক্ষা করতেই ইরানে হামলা চালানো হয়েছে। শনিবার সকালে ইরানে যৌথ হামলা শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র।

ট্রাম্প বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলার লক্ষ্য ‘ইরানের আসন্ন হুমকি দূর করা’।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে মার্কিন সেনাবাহিনী ইরানে বড় ধরনের যুদ্ধ অভিযান শুরু করেছে। আমাদের লক্ষ্য হলো ইরানি শাসনের হুমকি দূর করে মার্কিন জনগণকে রক্ষা করা।’

ইরানে হামলার পর বেসামরিক বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরাইল। একই পদক্ষেপ নিয়েছে ইরান।

এর আগে পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার ধীরগতিতে হতাশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের আরো কিছু আলোচনা হবে। কিন্তু তা যেভাবে চলছে, তাতে আমি খুশি নই।’

ট্রাম্প আরো বলেন, ‘আমি লক্ষ্য অর্জনের জন্য সামরিক শক্তি ব্যবহার করার বিরোধী নই। আমি সামরিক শক্তি ব্যবহার করতে চাই না, তবে কখনো কখনো তা করতে হয়। দেখা যাক কী হয়।’

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন