আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আত্মসমর্পণ করবে না ইরান: পার্লামেন্ট স্পিকার কালিবাফ

আমার দেশ অনলাইন

আত্মসমর্পণ করবে না ইরান: পার্লামেন্ট স্পিকার কালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, তার দেশ আত্মসমর্পণ করবে, ট্রাম্পের এমন ধারণা ভুল। স্পিকার সতর্ক করে বলেছেন, কোনো উপসাগরীয় দেশ যদি তেহরানে আক্রমণ করার জন্য তার ঘাঁটি ব্যবহার করার অনুমতি দেয়, তাহলে তার বিরুদ্ধে পাাল্টা পদক্ষেপ নেওয়া হবে।

কালিবাফ বলেন, কয়েক দিন যুদ্ধ করার পরই যদি ট্রাম্প মনে করেন যে ইরান আত্মসমর্পণ করবে, তাহলে তিনি ভুল করবেন। তিনি বলেন, ‘নিঃসন্দেহে আমাদের জাতি এবং আমাদের জনগণ আত্মসমর্পণ করবে না।’ তিনি আরো বলেন, ইরানি জনগণ লড়াই করবে, সংগ্রাম করবে, কিন্তু আত্মসমর্পণ করবে না।

বিজ্ঞাপন

তিনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের মুখপাত্রের বক্তব্যের পুনরাবৃত্তি করে বরেন, ‘যদি ইরানের অবকাঠামোর বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকে, তাহলে আমরা দ্বিধা ছাড়াই প্রতিশোধ নেব’।

সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন