আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওমান উপকূলের কাছে তেলের ট্যাংকারে হামলা

আমার দেশ অনলাইন

ওমান উপকূলের কাছে তেলের ট্যাংকারে হামলা

ওমানের সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, ওমানের মুসান্দম থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয়েছে পালাউ পতাকাবাহী তেল ট্যাংকার ‘স্কাইলাইট’। হামলায় চারজন আহত হয়েছেন এবং ২০ সদস্যের ক্রু দলের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

আল জাজিরা লিখেছে, তাৎক্ষণিকভাবে এর বেশি তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ওমানের দুকম বন্দর লক্ষ্য করে দুটি ড্রোন হামলায় এক বিদেশি কর্মী আহত হওয়ার পর ট্যাংকারে হামলার ঘটনা ঘটল।

এর আগে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও জর্ডানে হামলার কথা জানিয়েছে ইরান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন