আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দায়ের করবে লেবানন

আতিকুর রহমান নগরী

ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দায়ের করবে লেবানন
ছবি: মিডল ইস্ট মনিটর

দক্ষিণ-পশ্চিম লেবাননের ইয়রুন এলাকায় জাতিসংঘের নির্ধারিত ‘ব্লু লাইন’ অতিক্রম করে দেয়াল নির্মাণ করেছে ইসরাইলি বাহিনী। এ ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করবে লেবানন। দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন এ বিষয়ে পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। খবর মিডল ইস্ট মনিটরের।

লেবাননের প্রেসিডেন্ট আউন পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাগিকে জাতিসংঘে লেবাননের স্থায়ী মিশনকে অভিযোগ জমা দেয়ার দায়িত্ব দেয়ার কথা বলেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ইসরাইলের দেয়াল নির্মাণ লেবাননের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ১৭০১ লঙ্ঘন করে।

বিজ্ঞাপন

এরআগে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দ্যুজারিক গত শুক্রবার বলেন, প্রাচীর নির্মাণের ফলে লেবাননের চার হাজার বর্গমিটার এলাকায় স্থানীয় বাসিন্দারা প্রবেশ করতে পারছেন না।

এদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলে ধারাবাহিক ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইসরাইলকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন