আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরাক থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে মার্কিন তেল কোম্পানিগুলো

আমার দেশ অনলাইন

ইরাক থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে মার্কিন তেল কোম্পানিগুলো

বিদেশি তেল কোম্পানিগুলো ইরাকের তেলক্ষেত্র থেকে তাদের কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে। সংবাদ সংস্থা রয়টার্সের সংগৃহীত ফুটেজে দেখা যাচ্ছে, কর্মীরা সাফওয়ান সীমান্ত পেরিয়ে কুয়েতে প্রবেশ করছেন।

মার্কিন তেল কোম্পানি হ্যালিবার্টনের একজন নিরাপত্তারক্ষী, মোহাম্মদ তা’মেহ, রয়টার্সকে জানিয়েছেন যে, ‘ইরাকের নিরাপত্তা পরিস্থিতির কারণে, সেখানকার তেল স্টেশনগুলোতে কর্মরত বিদেশি কর্মীরা কুয়েতে চলে গেছেন এবং সেখান থেকেই সিদ্ধান্ত নেবেন যে তারা কোথায় যাবেন।’

বিজ্ঞাপন

এছাড়া এইচকেএন এনার্জি নামে আরেকটি মার্কিন তেল উৎপাদনকারী সংস্থা, ‘সন্ত্রাসী গোষ্ঠীর হামলার’ খবর পাওয়ার পর, শুক্রবার থেকে তেল উৎপাদন বন্ধ করে দিয়েছে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সপ্তাহব্যাপী সংঘাতে ওই অঞ্চলের অনেকগুলো তেলক্ষেত্র লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন