গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮
ছবি: সংগৃহীত।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে দখলদার ইসরাইল। এরপর থেকে গত ৫ নভেম্বর পর্যন্ত ইসরাইলি গণহত্যায় নিহত হয়েছেন ৭৪ হাজার ৬১৮ ফিলিস্তিনি। একই সময়ে আহত হয়েছেন অন্তত এক লাখ ৭৫ হাজার ৯২৫ জন।

গাজায় ইসরাইলের সামরিক অভিযানে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। আলজাজিরার প্রকাশিত একটি ইনফোগ্রাফিকের তথ্য অনুযায়ী, নিহত ও আহত মিলিয়ে মোট ফিলিস্তিনি হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫০ হাজার ৫৪৩ জনে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, এখনো অনেকের লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ফলে প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি হতে পারে।

এতে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও গাজায় এক হাজার ৬০২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও পাঁচ হাজার ৭৯৯ জন।

অঞ্চলভিত্তিক মানচিত্রে উত্তর গাজা, গাজা সিটি, দেইর আল-বালাহ, খান ইউনিস ও রাফাহর ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে।

ইনফোগ্রাফিকের তথ্যের উৎস হিসেবে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও গাজার সরকারি মিডিয়া অফিসের নাম উল্লেখ করা হয়েছে। তথ্যগুলো ২০২৬ সালের ৫ নভেম্বর পর্যন্ত হালনাগাদ বলে জানানো হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন