আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আলোচনা সভায় হামিদ আযাদ

পিলখানার ঘটনা ছিল সুপরিকল্পিত হত্যাকাণ্ড

স্টাফ রিপোর্টার

পিলখানার ঘটনা ছিল সুপরিকল্পিত হত্যাকাণ্ড

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড ছিল একটি সুপরিকল্পিত। এটাকে বিডিআর বিদ্রোহ বলা হলেও আসলে তা নয় এটি একটি হত্যাকাণ্ড। এটা রৌমারি ও পদুয়া ঘটনার প্রতিশোধ এবং বাংলাদেশকে সিকিম বানানোর প্রচেষ্টা মাত্র। তৎকালীন ভারতের পররাষ্ট্রমন্ত্রী লোক সভায় বলেছিলেন এই ঘটনার প্রতিশোধ যে কোনো সময়ে নেওয়া হবে-এটি তারই প্রতিফলন।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যা দিবস উপলক্ষ্যে’ সুশীল ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

হামিদুর রহমান আযাদ আরো বলেন, তৎকালীন সরকারের মাধ্যমে পিলখানায় সংঘটিত ঘটনা ঘটানো হয়েছে যাতে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করা যায়। আমাদের সেনা বাহিনীকে যাদি ওই দিন ব্যবস্থা গ্রহণ করার অনুমতি দেওয়া হত তা হলে এত ক্ষয়ক্ষতির হত না।

এসময় তিনি পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি আত্মার মাগফেরাত কামনা ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান। এছাড়া এখনো যারা বিনা অপরাধে বন্দি আছেন, তাদেরকে মুক্তি অথবা ন্যায়বিচারের প্রত্যাশা করেন।

সুশীল ফোরামের সভাপতি মো: জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, ঢাকা সিটি কলেজের পরিসংখ্যান বিভাগের সাবেক চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরনবী মানিক, মাসুমা খাতুন মুক্তি, ডা. আল হাসান মোবারক প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন